Back to News & Events
শৃঙ্খলিত প্রাত্যহিক সমাবেশ ও শরীরচর্চায় আমাদের শিক্ষার্থীরা
12 Sep 2024
•
School Activities & News
•
39 views
বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশ শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলাবোধ, একাগ্রতা ও দলগত ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিনের মতো আজকেও শিক্ষার্থীরা নির্ধারিত পোশাকে সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে শরীরচর্চায় অংশ নেয়। শরীরচর্চার এই নিয়মিত অনুশীলন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি সারাদিনের পড়াশোনায় তাদের সতেজ ও প্রাণবন্ত রাখতে সহায়তা করে।